• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

শেষ দিনে দৌলতপুরে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

Muntu Rahman / ২৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

শেষ দিনে দৌলতপুরে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া জেলা দৌলতপুর ১ আসনেই উৎসাহ উদ্দীপনার মধ্যে মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ অন্যান্য কয়েকটি দলের প্রাথী ও স্বতন্ত্র প্রার্থীরা শোভাযাত্রাসহ মনোনয়ন পত্র জমা দেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশাহ উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ’র নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এছাড়াও আওয়ামীলীগ থেকে, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আমৃত সভাপতি সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটোল, আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে শরিফুল কবির স্বপন, বাংলাদেশ জাকের পার্টির পক্ষ থেকে আসাদুজ্জামান উতফল, মুক্তজোটের পক্ষ থেকে সাজেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফারুক হোসেন ও দৌলতপুর আসন থেকে জাতীয় পার্টি পক্ষ থেকে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন শাহরিয়ার জামিল জুয়েল।

এ বিষয়ে উপজেলার রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ বলেন, আজ ৩০ নভেম্বর বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ সময় ছিল। আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা কাছে থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন আজ বিকাল ৪ টা পর্যন্ত মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD