• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ৪১৯ Time View
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ ইং তারিখ দিবাগত-রাত্রী ০৯-টা ৩০ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন পুরাতন কসবা নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চলাকালীন সময় ১২২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হন র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল।

অভিযানের সময় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি ওই আসামীর নাম- মোঃ হযরত আলী (৩৫), পিতা- মোঃ শাহজাহান আলী, সাং- চকচাপাল, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল জানতে পারেন যে, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন পুরাতন কসবা বালুরঘাটে ০১ জন লোক অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করিতেছে।

বিষয়টি অবহত হওয়ার সাথে সাথেই রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন পুরাতন কসবা বালুরঘাটের উপর পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় র‍্যাবের টিম তাকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হন।

র‍্যাব সদস্যরা আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে থাকা ফেন্সিডিল এর কথা স্বীকার করে। এ ঘটনায় উক্ত আসামীকে র‍্যাব কতৃক রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার’ উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (২৫-শে আগষ্ট, ২০২৩ ইং রাত্রি ১২-টা ১৮ মিনিটে) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-25/08/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD