• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে এয়ারপোর্ট থানা এলাকায় ০২ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Montu Rahman / ৩৭৬ Time View
Update : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারীঅপরাধী, ভেজালপণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, এর একটি চৌকস অভিযানিক দল অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ সময় ১৪.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ভেলাবাড়ী নামক এলাকায় অপারেশন পরিচালনা করেন। ওই সময় যথাক্রমে, গাঁজা- ০২ কেজি, মোবাইল ফোন- ০১টি, সীম কার্ড- ০২টি, নগদ- ৩,০০০/- টাকা উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ দুলাল হোসেন (৩৬), পিতা- মৃত জালাল হোসেন, সাং- ভোলাবাড়ি, থানা- এয়ারপোর্ট, রাজশাহী মহানগর।

ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ী সাকিনাস্থ জনৈক মোঃ মাসুদ (২৮), পিতা- মাহাবুবুর রহমান, সাং- ভোলাবাড়ী, থানা- এয়ারপোর্ট, রাজশাহী মহাননগর এর বসতবাড়ীর উত্তর-পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ তোজাম্মেল পুলিশ এর আমবাগানের ভিতরে ০১ জন লোক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি জানা মাত্রই র‍্যাবের গোয়েন্দা দল উক্ত ঘটনাস্থল আমবাগানের ভিতরে পৌঁছালে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে ঘটনাস্থলেই তার হাতে থাকা একটি কালো রংয়ের পলিথিন ব্যাগসহ আটক করে। পরবর্তীতে পলিথিন ব্যাগের ভিতর হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্রয় করিয়া আসছে এবং সে অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা রয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে র‍্যাব-৫, রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকা হতে ০২ কেজি গাঁজা উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ শুক্রবার (১৬ ফ্রেব্রুয়ারী, ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA- 14/02/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD