• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার’ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ৩০৮ Time View
Update : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার’ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ০৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সময় রাত্রী-০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর বাগানপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) হেরোইন- ২০০ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীম কার্ড- ০১টি উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ সাবিয়ার রহমান @ স্বাধীন (৫০), পিতা- মৃত বাইতুল ইসলাম, সাং- পিরিজপুর বাগানপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর বাগানপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ সাবিয়ার রহমান @ স্বাধীন (৫০), পিতা- বাইতুল ইসলাম এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি জানামাত্রই উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ সাবিয়ার রহমান @ স্বাধীন (৫০), পিতা- মৃত বাইতুল ইসলাম এর বসত বাড়ীতে র‍্যাবের গোয়েন্দা টিম পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০১ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে তাকে হাতে নাতে বসতবাড়ীর ভিতর আটক করে।

পরবর্তীতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রয়েছে। র‍্যাবের টিম তল্লাশী করে ধৃত আসামীর মালিকানাধীন বাঁশঝাড় সংলগ্ন উত্তর পাশে ময়লা স্তুপের নিচে মাটির আনুমানিক ০২ ফিট গভীরে অভিনব কায়দায় পোতানো অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (০৯ ডিসেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-09/12/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD