• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

রাজশাহী মডেল প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর ও নির্বাচনী কার্যক্রম শুরু: সাংবাদিক সমাজে নবউদ্দীপনার জোয়ার

Montu Rahman / ১৫৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 রাজশাহী প্রতিনিধি: মো: মোমিন জাদরান,

দুই বছরের সফল মেয়াদ শেষে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের কার্যক্রমে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে, যা ক্লাবের সাংগঠনিক ধারাবাহিকতা ও সাংবাদিকদের পেশাদারিত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রেসক্লাবের কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর নেতৃত্বে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের নির্বাচনকে সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ থেকে ১৮ অক্টোবর মনোনয়নপত্র উত্তোলন, ১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২০ অক্টোবর বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১ নভেম্বর ২০২৫ তারিখে সারাদিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনকে ঘিরে রাজশাহীজুড়ে সাংবাদিক সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই নির্বাচনী আয়োজনকে গণমাধ্যমের ঐক্য, সৌহার্দ্য ও মর্যাদার প্রতীক হিসেবে দেখছেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন সাংবাদিকদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজ ও ভোট পর্যবেক্ষণ আয়োজন করা হবে, যা পেশাজীবী মহলে বন্ধন ও সম্প্রীতি আরও জোরদার করবে।

প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী মডেল প্রেসক্লাব আঞ্চলিক সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দায়িত্ব হস্তান্তর ও নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ায় সাংবাদিক সমাজে নতুন আশার সঞ্চার হয়েছে—একটি আধুনিক, প্রাণবন্ত ও দায়িত্বশীল প্রেসক্লাব গঠনের প্রত্যাশায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD