• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

রাজশাহীতে ৬ জুয়ারী গ্রেপ্তার

Muntu Rahman / ১১৪ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীতে ৬ জন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে ।
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আকতার হোসেন (৫৫), মো. আলাউদ্দিন (৪৫), মো. জয়নাল আবেদীন (৫৭), মো. বাবুল আলী (৪০), মো. সেলিম (৪৫) ও মো. আনোয়ার হোসেন গুলি (৫৫)। তারা সবাই কাটাখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে কাটাখালী থানার এসআই মো. নদিম উদ্দীন ও তার টিম রাত্রিকালীন ডিউটির সময় সংবাদ পান যে শ্যামপুর পশ্চিমপাড়ায় একটি বাড়িতে কয়েকজন জুয়া খেলছে। পরে রাত ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও তাস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD