• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপরে

Muntu Rahman / ৩৩৬ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। প্রতিদিন পানি বাড়ছে। নদীর ধারে কিছু কিছু এলাকায় বাঁধের উপর জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কারণ যেকোনো সময় কোন কারণে বাঁধ ভেঙে গেলে, পুরো শহর তলিয়ে দিতে পারে পানিতে। রাজশাহী শহর তলিয়ে যাওয়া মানে, আশেপাশের জেলা গুলো, নাটোর, নওগাঁ, বগুড়া, চানপাইনবাবগন্জ, বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ টানানো হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের উপর ছোট ছোট দোকান, আছে, তাদের সাথে কথা বলে জানা যায়, পানি বাড়ছে প্রতিদিন, বিকেল হলেই এই পানি দেখার জন্য দূরদূরান্ত থেকে লোকজন নদীর ধারে ভিড় করছে । বেড়াতে আসা পর্যটকদের, নদীতে বেড়ানোর জন্য কিছু ইঞ্জির চালিত নৌকা দেখা যায়। বড় বড় ঢেউ এসে ব্যাপক স্রোত আকারে নদীর তীরে আছড়ে পড়ছে। নদীর পাড়ের উপর ছোট ছোট কুঁড়েঘর দেখা যায়, কিছু মানুষ বসবাস করে। নদীর পাড়ের জীবন নদীতে মাছ ধরা এগুলোই তাদের পেশা। কবি বলেছেন ও নদীরে… একটি কথা শুধাই শুধু তোমারে… বলো কোথায় তোমার দেশ?? তোমার নাই কি চলার শেষ….

প্রকৃতপক্ষে এই রাজশাহী পদ্মা নদীর ধার পর্যটনের একটা ব্যাপক সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পদ্মা নদীর পাড়ে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য। পাশেই রয়েছে চিড়িয়াখানা, নভো থিয়েটার, পর্যটন মডেল। সব মিলিয়ে অসাধারণ একটা সুন্দর পরিবেশ এই রাজশাহী শহর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD