• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

রাজশাহীতে ছিনতাইয়ের শিকার হচ্ছে মহিলা যাত্রী

Muntu Rahman / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

 

রাজশাহীতে দিন দিন বেড়েই চলেছে রিকশার যাত্রীদের লক্ষ্য করে মোটরসাইকেলে এসে ছিনতাইয়ের ঘটনা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক – সিএমবি থেকে টি-বাধ এর রাস্তা, লক্ষ্মীপুর থেকে বন্ধ গেট, বিমান চত্বর থেকে নওদাপাড়া। অলিগলি ও কম জনবহুল এলাকায় প্রায় প্রতিদিনই এমন অপরাধ সংঘটিত হচ্ছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, দুই থেকে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশার যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ, ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। হঠাৎ আক্রমণের ফলে অনেক সময় যাত্রীরা রিকশা থেকে পড়ে গিয়ে আহত হচ্ছেন বলেও জানা গেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এ ধরনের ঘটনার সময় সামনে পুলিশের টহল ভ্যান থাকা সত্ত্বেও ভুক্তভোগীরা কোন সাহায্য পাচ্ছে না। পরে ভুক্তভোগীরা থানায় গিয়ে অভিযোগ করলেও প্রত্যাশিত কোনো সহায়তা পাচ্ছেন না। অভিযোগ উঠেছে। অনেকেই জানান, পুলিশ সাধারণ ডায়েরি নিতে অবহেলা করছে কিংবা তদন্তের আশ্বাস দিলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায় না।এমনকি সিসিটিভি ক্যামেরা চেক করে তদন্ত করতে বলা হলেও সিসিটিভি ক্যামেরা নষ্ট বলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ছিনতাইকারীরা পুলিশের তৎপরতার অভাবকে সুযোগ হিসেবে নিচ্ছে। নিয়মিত টহল না থাকা, সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের তল্লাশি না করা এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না হওয়ায় ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
নগরবাসীর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল জোরদার করা, সিসিটিভি ক্যামেরার নজরদারি বৃদ্ধি এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। তা না হলে রাজশাহীতে সাধারণ মানুষের চলাচল আরও অনিরাপদ হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নগরবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD