• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

রাজনীতিবিদ সিরাজুর রহমান সিরাজের প্রার্থীতা ঘোষণা।

Montu Rahman / ৩৩০ Time View
Update : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার::

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলায় জননন্দিত রাজনীতিবিদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজের প্রার্থীতা ঘোষণা।

রবিবার সন্ধ্যায় মা-বাবার কবর যিয়ারাতের পর নিজ বাড়িতে পবিত্র জন্মস্থান শিবপুরের সর্বস্তরের জনসাধারণের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভা করেন সিরাজুর রহমান সিরাজ। সুজাত মিয়া’র সভাপতিত্বে ও আব্দুল তাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাবু রবীন্দ্র কুমার দাস তালুকদার, রইছ মিয়া, নজরুল ইসলাম, মুজিবুর রহমান মুজিব, আবুল কালাম, আব্দুল তাহিদ, মাশুক মিয়া, শামসুদ্দীন, মঈনউদ্দীন, সাহানুর রহমান প্রমূখ ।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজুর রহমান সিরাজ তাঁর বক্তব্যে বলেন, আমি শান্তিগঞ্জের সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই,আমি এ অঞ্চলের অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই, শিবপুর (ডুংরিয়া) গ্রামের পাড়া-প্রতিবেশীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব তাই আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD