• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

রাজধানীর লালবাগে পুলিশের বিশেষ অভিযানে ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ২ মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর লালবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ আকাশ হাওলাদার ওরফে সাগর, ২/ মোঃ নাসির উদ্দিন ওরফে হাবিবুর রহমান।

গতকাল বুধবার দিবাগত রাতে লালবাগ থানার ডুরি আঙ্গুল লেন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে লালবাগ থানার একটি চৌকস টিম। ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা পিপিএম গণমাধ্যম কর্মীদের এই তথ্যটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার বলেন, লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে তথ্য আসে কতিপয় মাদক ব্যবসায়ী লালবাগ ডুরি আঙ্গুল লেন এলাকায় ফেন্সিডিলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত আসামীরা ঢাকা শহর এবং এর আশপাশের জেলাগুলোতে মাদকদ্রব্যের ব্যবসা করে বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির লালবাগ থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, রাজধানীর লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারে বিষয়টি আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল, ২০২৪ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA- 25/04/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD