• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা

মোবাইল কোর্টের মাধ্যমে সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ: ২০০০ অবৈধ বার্নার বিচ্ছিন্ন

Muntu Rahman / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি

সোমবার ( ২৮ জুলাই, ২০২৫) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা উচ্ছেদ অভিযান পরিচালনা করে তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড পিএলসি। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নয়াপুর মৈষটেক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন। তিতাসগ্যাস কর্তৃপক্ষ সোনারগাঁ জোনাল অফিসের কর্মকর্তা ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম সহকারী ও উপসহকারী প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সংযোগ বিচ্ছিন্ন কাজে অংশগ্রহণ করেন।

ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম জানান এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে সোনারগাঁও জুড়ে। সোনারগাঁও পৌরসভার মোগড়াপাড়া, পিরোজপুর ও বৈদ্যের বাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ চুনাপাথর ও ঢালাই কারখানা এবং হোটেল রেষ্টুরেন্ট বেকারি মিষ্টির কারখানা ও আবাসিক অবৈধ সংযোগ রয়েছে তা মোবাইল কোর্ট চালিয়ে তিতাসগ্যাস কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করবে জানা যায়।

জ্বালানি অপচয় রোধ এবং অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট জননিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ২৮ জুলাই, ২০২৫ তারিখে (সোমবার)নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বেইলর ও নয়াপুর এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

অভিযানে মোট ৪টি স্পটে কার্যক্রম চালানো হয়। অভিযানকালে প্রায় ৬.৫ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং আনুমানিক ২০০০টি অবৈধ আবাসিক বার্নার উচ্ছেদ করা হয়। অবৈধ সংযোগের জন্য ব্যবহৃত ৩৩৫ ফুট পাইপ অপসারণ করা হয়। এছাড়াও, প্লাস্টিক পাইপগুলো উৎসস্থলে বিনষ্ট করা হয়।

স্পটভিত্তিক বিস্তারিত
প্রথম স্পটটি ছিল বেইলর, নয়াপুর বাজার সংলগ্ন, যেখানে প্রায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। এখান থেকে আনুমানিক ২৫০টি বাড়ির ৪০০টি আবাসিক চুলা এবং প্রায় ২০০ ফুট ২ ইঞ্চি ব্যাসের পাইপ উচ্ছেদ করা হয়। দ্বিতীয় স্পটটি ছিল রিয়ামহল সিনেমা হলের বিপরীত পাশে, নয়াপুর, এই ২ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ৭০০টি অবৈধ আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়। এখান থেকে ১৫ ফুট ২ ইঞ্চি ব্যাসের এবং ৫০ ফুট ১.৫ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ অপসারণ করা হয়। তৃতীয় স্পটটি ছিল চাঁন সূর্য ফিলিং স্টেশনের পশ্চিম পাশে, হাতুরাপাড়া, এই ১ কিলোমিটার এলাকায় প্রায় ৫০০টি অবৈধ আবাসিক চুলা উচ্ছেদ করা হয় এবং ৭০ ফুট ১.২৫ ইঞ্চি ব্যাসের এমএস পাইপ উদ্ধার করা হয়। সর্বশেষ, চতুর্থ স্পটটি ছিল চাঁন সূর্য ফিলিং স্টেশনের পূর্ব পাশে, হাতুরাপাড়া, এখানে প্রায় ১.৫ কিলোমিটার এলাকায় অভিযান চালানো হলেও, উচ্ছেদের খবর পেয়ে দুষ্কৃতকারীরা প্রায় ৪০০টি আবাসিক চুলার জন্য ব্যবহৃত পাইপ খুলে নিয়ে পালিয়ে যায়। প্রতিটি স্থানেই অবৈধ প্লাস্টিক পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয়েছে।

এই অভিযানের মাধ্যমে সোনারগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে ‘কিলিং/ক্যাপিং’ করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান একদিকে যেমন গ্যাসের অপচয় রোধ করবে, তেমনি অবৈধ সংযোগের কারণে সৃষ্ট দুর্ঘটনা ও জনজীবনের ঝুঁকি কমাতেও সাহায্য করবে। এটি সরকারের জ্বালানি খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টার একটি অংশ।

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা জনস্বার্থে অত্যন্ত জরুরি। আশা করা যায়, এ ধরনের ধারাবাহিক অভিযান ভবিষ্যতে অবৈধ সংযোগ নির্মূল করতে সহায়ক হবে এবং জ্বালানি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD