• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর বাজারে মাতলামির অভিযোগ, কৃষকদলের দুই নেতা পুলিশের হাতে আটক ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন বন্দরে দেশীয় অস্ত্র ও নগদ অর্থ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধের ৯৬ জন গ্রেফতার সোনারগাঁও পৌরসভা এলাকায় বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ফুফা গ্রেফতার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ ১১নং নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচন সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ গ্রহন,আটক শ্রম পরিদর্শক।

টানা ২০ দিন পর ২শ’র নিচে নামলো করোনায় মৃত্যু

admin / ১৮৮৩ Time View
Update : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

রাজধানী ডেস্ক: টানা ২০ দনি পর ২শ’র নিচে নামলো দেশে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন ২১৫ জনের মৃত্যু এবং ১০ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৫৩ জন ও খুলনা বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

গত জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮২ জনের। প্রায় দেড় বছর ধরে চলা এ মহামারিতে এর আগে কোনো মাসে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। এর আগে বেশি মৃত্যু হয়েছিল গত এপ্রিলে ২ হাজার ৪০৪ জনের।
,বর্তমানে বিশ্বের যেসব দেশে এক দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে, সেই তালিকায় বাংলাদেশে অবস্থান ১১তম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD