• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার ৫নং ওয়ার্ডের উন্নয়নের প্রত্যয়ে মাঠে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা, ছিনতাই সাড়ে ৬ লাখ টাকা,,

Muntu Rahman / ২২০ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মোঃ সুমন হোসেন

মান্দা উপজেলা প্রতিনিধি,

নওগাঁর মান্দায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় সাধরণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সতিহাট বাজারের ধানহাটির পশ্চিম পাশের মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মানিক সরকার (৪৫)। তিনি গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী মানিক সরকার জানান, সতিহাট বাজারে ‘সরকার ভ্যারাইটি স্টোর’ নামে তাঁর একটি দোকান রয়েছে। সেখানে তিনি মোবাইলফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদ লেনদেনের কাজ করে থাকেন। ঘটনার দিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ধানহাটি মোড়ে পৌঁছালে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে এবং সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগটিতে সাড়ে ৬ লাখ টাকা ছিলো বলে জানান তিনি।

আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় সতিহাটসহ আশপাশের বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যদিও এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবু ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD