• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার – খাদ্যমন্ত্রী

Zakir Hossain Mithun / ২৯১ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে সরকার – খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি,

”মাদ্রাসা শিক্ষাকে” যুগোপযোগী করতে কাজ করছে শেখ হাসিনার সরকার।
নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্ননিয়োগ করতে হবে। শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাঐ চন্ডি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে। কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার।
শেখ হাসিনার সরকারের উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। সরকারের বিরোধীতা যারা করে তারা আরও বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা দেওয়া হচ্ছে । তাদের বীর নিবাস করে দিয়েছে সরকার। বিধবাভাতা,বয়স্কভাতা, প্রতিবন্ধীদের ভাতা সহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার।
আরও বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সকল নাগরিকদের এক কাতারে আনতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সকলের জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আওয়ামীলীগ সরকারকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
বাঐচন্ডি আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাইদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, বাঐচন্ডি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুজার এবং হাজীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD