• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৫৬ ধারার প্রয়োগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Montu Rahman / ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ)এর আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৫৬ ধারার প্রয়োগ’ শীর্ষক এক সেমিনার গতকাল সোমবার(২০ মে)চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভবন, সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি)কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার),প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মামলা তদন্তের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের উপর আলোকপাত করেন। তদন্তের ভুলত্রুটি কমিয়ে কীভাবে সাজার হার বাড়ানো যায় এসময় তিনি এসব বিষয়েও বিশদ আলাপ করেন। এছাড়াও তিনি ডিজিটাল সাক্ষ্যের সাথে বস্তুগত সাক্ষ্যের সমন্বয় করে তদন্ত প্রতিবেদনকে আরও বেশি তথ্যপ্রমাণ নির্ভর করতে তদন্তকারী কর্মকর্তাদের জোর দিতে বলেন।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ্ রাসেল, বিএএম, পিএএমএস। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রাম অঞ্চলের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সেমিনারটিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD