• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোনারগাঁয়ে ১৫ হাজারের ৭০০ নিষিদ্ধ ইয়াবাসহ নারী পুরুষ ৩ কারবারী আটক

Montu Rahman / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ই’য়াবাসহ তিন মা’দক কারবারিকে আ’টক করেছে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার (১৯ আগস্ট /২৫) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতু দক্ষিণ পাশে আষারিয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের সামনে বন বিভাগের নিকট অভিযান চালানো হয়। বিভিন্ন যাত্রী বাহী পরিবহনে তল্লাশি অব্যাহত করতে থাকে।

অভিযানে যাত্রীবাহী বাস ‘হানি এন্টারপ্রাইজ’ (ঢাকা-মেট্রো-ব-১৪-৫২৯৮) গাড়িটির ভিতরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মরঙ নেশা ১৫ হাজার ৭০০ পিস ই’য়াবা ট্যা’বলেট। ট্যা’বলেটগুলো একটি টিনের চুলা ও একটি স্টিলের পাইপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।

চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে নারায়ণগঞ্জ সোনারগাঁও মেঘনা সেতু অতিক্রম করে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় তল্লাশি চালিয়ে মাদক দ্রব্য পাচার কালে নারীপুরুষসহ আসামিদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো—মুন্সিগঞ্জের লৌহজং থানার মুড়িয়া গ্রামের জসিম মিয়ার মেয়ে শাহেনা আক্তার বৃষ্টি (২০), একই এলাকার জয় মালের ছেলে মো. রাজা (২৮) ও গোলাম হোসেনের ছেলে মো. মিঠুন লাল (৩৮)।

অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপু ও তার দল। এ ঘটনায় বুধবার সকালে মা’মলা দায়ের করা হয়েছে। গ্রে’ফতারদের বিরুদ্ধে মা’দক আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের আষাড়িয়ার চর বন বিভাগ এলাকায় প্রায়ই সময় সোনারগাঁ থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ ও র‍্যাব -১১ বিভিন্ন সময় উপস্থিত হয়ে আভিযানিক দল অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য পাচার কারী দলের সদস্য দের মাদকসহ আটক করে। তবুও থেকে নেই নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD