মোঃ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ই'য়াবাসহ তিন মা'দক কারবারিকে আ'টক করেছে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার (১৯ আগস্ট /২৫) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতু দক্ষিণ পাশে আষারিয়ার চর এলাকায় মেসার্স বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের সামনে বন বিভাগের নিকট অভিযান চালানো হয়। বিভিন্ন যাত্রী বাহী পরিবহনে তল্লাশি অব্যাহত করতে থাকে।
অভিযানে যাত্রীবাহী বাস ‘হানি এন্টারপ্রাইজ’ (ঢাকা-মেট্রো-ব-১৪-৫২৯৮) গাড়িটির ভিতরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মরঙ নেশা ১৫ হাজার ৭০০ পিস ই'য়াবা ট্যা'বলেট। ট্যা'বলেটগুলো একটি টিনের চুলা ও একটি স্টিলের পাইপে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।
চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে নারায়ণগঞ্জ সোনারগাঁও মেঘনা সেতু অতিক্রম করে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর এলাকায় তল্লাশি চালিয়ে মাদক দ্রব্য পাচার কালে নারীপুরুষসহ আসামিদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো—মুন্সিগঞ্জের লৌহজং থানার মুড়িয়া গ্রামের জসিম মিয়ার মেয়ে শাহেনা আক্তার বৃষ্টি (২০), একই এলাকার জয় মালের ছেলে মো. রাজা (২৮) ও গোলাম হোসেনের ছেলে মো. মিঠুন লাল (৩৮)।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপু ও তার দল। এ ঘটনায় বুধবার সকালে মা'মলা দায়ের করা হয়েছে। গ্রে'ফতারদের বিরুদ্ধে মা'দক আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের আষাড়িয়ার চর বন বিভাগ এলাকায় প্রায়ই সময় সোনারগাঁ থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ ও র্যাব -১১ বিভিন্ন সময় উপস্থিত হয়ে আভিযানিক দল অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য পাচার কারী দলের সদস্য দের মাদকসহ আটক করে। তবুও থেকে নেই নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.