• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৭১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬


কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

‎পটুয়াখালীর মহিপুরে মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২২ মে) সকাল ১০টায় মহিপুর মৎস্য মার্কেটর সাগর কন্যা মৎস্য আড়ৎ এ সভার আয়োজন করা হয়।

‎মহিপুর ডিজেল-মবিল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুছ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী হাজী মোঃ ফজলু গাজী।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী রাজু আহম্মেদ রাজা, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন এবং কবির হাওলাদার।

‎সভায় আরও উপস্থিত ছিলেন ডিজেল মবিল সমিতির সহ-সভাপতি মোঃ মনির মুসুল্লি, সাধারণ সম্পাদক সোহাগ মুসুল্লী , কোষাধ্যক্ষ আব্দুর রহমান মুসুল্লি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন মৃধা, মোঃ ইলিয়াস, মোঃ বাবুল গাজী, মোঃ ইসমাইল এবং মোঃ জাহিদুল ইসলাম।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করা হয়। এরপর সভাপতি মোঃ ইউনুছ গাজী স্বাগত বক্তব্য প্রদান করেন। সমিতির সকল সদস্য তাদের নিজ নিজ পরিচয় প্রদান করেন।

‎এসময় বক্তারা বলেন একতাই শক্তি একতাই বল, তাই এ সমিতির সকল ব্যবসায়ীরা একতাবদ্ধ থেকে ব্যবসায়ী সকল কার্যক্রম পরিচালনা করবে। সমিতির সাংগঠনিক ও নীতিমালা অনুযায়ী সকল সদস্য মেনে চলার অঙ্গীকার করেন। ব্যবসার ক্ষেত্রে সরকারি আইন কানুন মেনে চলার নির্দেশনা সঠিক ভাবে চলার অনুরোধ করা হয়।

প্রধান অতিথি বলেন, ব্যবসার নিয়ম পরিপালন করা সকল ব্যবসায়ীদের উচিত। ট্রেডলাইসেন্স, ট্যাক্স সহ প্রযোজ্য যে সকল সরকারি বিধি অনুযায়ী সনদ থাকা প্রয়োজন তা সকল ব্যবসায়ীদের থাকতে হবে। মহিপুর ডিজেল মবিল ব্যবসায়ীদের এ সমিতির সার্বিক উন্নতি তিনি কামনা করেন।

পরিশেষে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা ‎সভায় সমিতির সার্বিক কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD