সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করা হয়। এরপর সভাপতি মোঃ ইউনুছ গাজী স্বাগত বক্তব্য প্রদান করেন। সমিতির সকল সদস্য তাদের নিজ নিজ পরিচয় প্রদান করেন।
এসময় বক্তারা বলেন একতাই শক্তি একতাই বল, তাই এ সমিতির সকল ব্যবসায়ীরা একতাবদ্ধ থেকে ব্যবসায়ী সকল কার্যক্রম পরিচালনা করবে। সমিতির সাংগঠনিক ও নীতিমালা অনুযায়ী সকল সদস্য মেনে চলার অঙ্গীকার করেন। ব্যবসার ক্ষেত্রে সরকারি আইন কানুন মেনে চলার নির্দেশনা সঠিক ভাবে চলার অনুরোধ করা হয়।
প্রধান অতিথি বলেন, ব্যবসার নিয়ম পরিপালন করা সকল ব্যবসায়ীদের উচিত। ট্রেডলাইসেন্স, ট্যাক্স সহ প্রযোজ্য যে সকল সরকারি বিধি অনুযায়ী সনদ থাকা প্রয়োজন তা সকল ব্যবসায়ীদের থাকতে হবে। মহিপুর ডিজেল মবিল ব্যবসায়ীদের এ সমিতির সার্বিক উন্নতি তিনি কামনা করেন।
পরিশেষে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা সভায় সমিতির সার্বিক কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.