• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

মধ্য রাতে রাবিতে বিক্ষোভ মিছিল

Muntu Rahman / ১২১ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের ফেসবুক পোস্টে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে ঐ শিক্ষকের শাস্তির দাবি জানান।

ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অধ্যাপক মামুনের একটি পোস্ট ভাইরাল হওয়াকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি রাকসুর নির্বাচিত হিজাবি নারী শিক্ষার্থীদের ছবি যুক্ত করে লেখেন,

“এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও মদ হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়ার্টার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদপান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!”

পোস্টটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানায়। রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওই শিক্ষকের মন্তব্যের নিন্দা জানান এবং তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

রাত ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেয় বিপুলসংখ্যক শিক্ষার্থী। শুরুতে ছাত্ররা আন্দোলন শুরু করলেও কিছু সময় পর ছাত্রীদের উপস্থিতিতে বিক্ষোভ আরও উত্তেজিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা শ্লোগান দেন- “মামুনের দুই গালে জুতা মারো তালে তালে”, “মদখোরের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না”।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক মামুনের মন্তব্য নারীদের মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধকে অবমাননা করেছে। তারা বলেন, “একজন শিক্ষক হিসেবে এমন বক্তব্য নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে কলুষিত করেছে।”

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে দ্রুত তদন্তের মুখোমুখি করে উপযুক্ত শাস্তি দিতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের দাবি, প্রশাসন নীরব থাকলে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে। কোন ভাবেই একজন শিক্ষকের, এ ধরনের বাজে মন্তব্য গ্রহন যোগ্য নয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD