• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

মথুরাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

Montu Rahman / ৩৬০ Time View
Update : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মথুরাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

ডেক্স নিউজ ঃঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ক্রিকেট একাডেমীর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় পিপলস কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর পিপলস কলেজের অধ্যক্ষ সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগর আলী সহকারী অধ্যাপক পিপলস কলেজ, হারেজ উদ্দিন, সাহাজুল মাস্টার,ওহিদুল মাস্টার, জুয়েল সরকার। সভাপতিত্ব করেন, টুর্নামেন্ট আয়োজন কমিটির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আবু হানিফ, সার্বিক পরিচালনায় ছিলেন মাহমুদুল হাসান অনিক। উদ্ধোধনী ম্যাচে এলিভেন বুলেট মথুরাপুর বিজয়ী ও হিসনা ফাউন্ডেশন কল্যাণপুর পরাজিত হয়েছে। জানা গেছে, দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চ্যাম্পিয়ন দল ১০ হাজার টাকা ও রানার্স আপ দল ৬ হাজার টাকা প্রাইজমানি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD