• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু বদলগাছীতে স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক হরিহরনগর বাওড় দখল, মাছ লুট ও প্রাণনাশ হুমকি যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নৌ পত্নীতলায় হানিট্র্যাপের ফাঁদে মুক্তিপণ আদায় চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেফতার তাহিরপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ সততা ও ত্যাগের পরীক্ষিত নেতা আরিফুর রহমান কাঞ্চনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কটিয়াদীাসী যুব দক্ষতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা

ভোট কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে ————–ইসি আহসান হাবিব

Muntu Rahman / ৩৭৩ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

মশিউর রহমান রাসেল।।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেন, কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। আমি প্রার্থীদেরকে বলবো, গুন্ডা বা পেশীশক্তির ব্যবহার এবং যদি কালোটাকা ছড়ানো হয়, তাহলে প্রিজাইডিং কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীকে ডেকে ব্যবস্থা নিবে। আর যদি তাতেও না হয়, তাহলে ভোট কেন্দ্র বন্ধ করে দিতে হবে। কোন অসুবিধা নেই প্রয়োজনে এই কেন্দ্রে আবার ভোট গ্রহণ করা হবে, পরিস্কার কথা কোন ছাড় নাই।

শনিবার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পিরোজপুরের জেলা প্রশাসক জাহিদুর রহমান ও বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক কর্নেল জুবায়ের আলম শুভ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, সকল প্রার্থীই নির্বাচন কমিশনের কাছে সমান। যে কোন মূল্যে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোন প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনি অপরাধ করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুষ্ঠু নির্বাচন। আর স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা দেশের মানুষ রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন। এই গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যাস্ত। আমরা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD