• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় মা ফার্নিচার ৩ ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব ০

Montu Rahman / ৩৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ভেড়ামারায় ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলায় মা ফার্নিচার ৩ ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব ০

রবিউল ইসলাম মন্টু  – আজ বিকাল ৪টায় ভেড়ামারা সরকারি কলেজ মাঠে নাভানা স্পোর্টস আয়োজিত ইসমাইল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় পর্বের খেলায় মা ফার্নিচার ৩ গোল করেন ও প্রতিপক্ষ ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব ০ করেন।

আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার একাধিক বার নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আতাউর রহমান নায়েব, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাসান বিন মাহমুদ ঝন্টু, কোষাধ্যক্ষ খসরুজ্জামান ফারুক, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম নজু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান নাসু প্রমূখ।

প্রধান অতিথি আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা বলেন, খেলাধুলা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এবং খেলাধুলার মাধ্যমে আমরা অসৎ কাজ থেকে বিরত থাকতে পারি, তাই যুব সমাজ কে খেলাধুলায় ফিরে আসতে আহবান জানান।

বিশেষ অতিথি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, শরীরচর্চা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।

উক্ত টুর্নামেন্ট খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব।ধারা বর্ননায় ছিলেন আব্দুল মজিদ।

ম্যাচ অব দা ম্যান এর পুরস্কার বিতরণ করেন ফিটনেস ক্লাব জিম। ফিটনেস ক্লাব জিমের প্রতিষ্ঠাতা জনি বলেন, যারাই ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হবেন তাদের সবাইকে ফিটনেস ক্লাব জিমের মেম্বারশীপ ফ্রী করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD