• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত মহিপুুরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারাগাছ বিতরণ। স্কুলে যাওয়ার পথে অপহরণ,স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ,উৎবেগ আর উৎকণ্ঠায় মা,বাবাসহ পরিবারের সদস্যরা,আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে,পুলিশের গাফিলতির অভিযোগ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজ আহত

” ভালোবাসা নিখোঁজ “

Montu Rahman / ৩৪৯ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪

 তাইরান আবাবিল

কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ আর গাঙচিল
একাকী এক পরিত্যক্ত ঝিল…
সন্ধ্যার সাঁঝবাতি আড়বাঁশি নাকফুল,
নিভৃত কষ্টের সংসারে বনসাই
সাথে বুনোফুল।

পূর্নিমা চাঁদে রাতের জোছনা স্নাত আদর
নৈঃশব্দের হাট ঢাকা বিষন্ন চাদর…
ভেজা কুয়াশা
স্বপ্নের আড়ালে দেয় উঁকি দুরাশা…
এক হাত প্রস্থ নিঃশ্বাস
প্রস্হান দীর্ঘশ্বাস…
নিকষকালো কবর
রাখে না কেউ খবর।

নির্বাক নীলাভ অনুভবে
অপূর্ণতা রোজ,
অসীম আকাশে হঠাৎ মেঘজলের উদ্ভব
ধূলিসাৎ জন্মের আজন্ম উৎসব…

অবশেষে খবরের প্রথম পাতায় এলো
আকস্মিক প্রশ্নের এক শিরোনাম –
জন্মলগ্নেই কেনো জীবনের অস্তিত্ব থেকে হল
ভালোবাসা নিখোঁজ..?

নিরুত্তরে উত্তর –
শিরোনামহীন শিরোনাম…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD