• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Muntu Rahman / ২০৯ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলায় বেলকুচি সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ শে সেপ্টেম্বর সকালে ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হাই সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও দক্ষ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা অপরিহার্য। আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদের প্রস্তুত হতে হবে।”

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম। তিনি তরুণ প্রজন্মকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, বাংলাদেশ তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু, টেক্সজেন গ্রুপের মহাব্যবস্থাপক আলহাজ্ব শেখ আব্দুস ছালাম,
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক,সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম এবং জেলা মজলিসে শূরা সদস্য ও সহ-সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রশিদ শামীম।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠান শেষে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD