• রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি— চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার বেনাপোলে সিএন্ডএফ ব্যবসায়ীর বাড়ি গুলিবর্ষণ সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি গভীর রাতেও অটল ৫৫ বিজিবি: হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্কতামূলক মাইকিং ও জনসচেতনতা অভিযান । বহুমাত্রিকতার অনিন্দ্য আলো: লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত শাম্মী তুলতুল তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি সন্ত্রাসী ভাড়া করে সাবেক শশুরবাড়ি ভাঙচুর, শশুর শাশুড়ি জখম, মাহিদিয়ায় আতঙ্ক মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক

বেনাপোলে সিএন্ডএফ ব্যবসায়ীর বাড়ি গুলিবর্ষণ সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

Muntu Rahman / ১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোরের শার্শা উপজেলার স্থল বন্দর বেনাপোলে নিজ বাসভবনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী সোহাগ হোসেন। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন করেন তিনি। পূর্বের একটি ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন বলেন, গত ৫ জুন রাত ১০টার দিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বাসার সামনে এসে তাকে উদ্দেশ্য করে  গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
তিনি জানান, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। এছাড়া আরও কয়েকটি গুলি ঘরের বিভিন্ন স্থানে লাগে। লাইট অফ করে তিনি মেঝেতে শুয়ে পড়েন। আল্লাহর রহমতে তিনি ও তার পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন। হামলাকারী সাইদের সালা আশা। এর সাথে ছিল আওয়ামীলীগের চিহ্নিত কয়েক জন। পুলিশ জড়িতদের এখনো আটক করতে পারেনি। সাইদের কাছে সোহাগ ও পার্টনারের প্রায় ৮৫ লাখ টাকা পাওনা রয়েছে। এই টাকা না দিতেই মূলত সাঈদ চক্র নানা অপ তৎপরতার আশ্রয় নিচ্ছে। এরা মূলত আওয়ামীলীগ সন্ত্রাসী হিসাবে এলাকায় চিহ্নিত।
সোহাগ হোসেন বলেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। বাসার আশপাশ ও এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে হামলাকারী শনাক্ত করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন আইয়ুব হোসেন ও রফিকুল ইসলাম রয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD