• রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় হেলমেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি— চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার বেনাপোলে সিএন্ডএফ ব্যবসায়ীর বাড়ি গুলিবর্ষণ সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি গভীর রাতেও অটল ৫৫ বিজিবি: হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্কতামূলক মাইকিং ও জনসচেতনতা অভিযান । বহুমাত্রিকতার অনিন্দ্য আলো: লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত শাম্মী তুলতুল তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি সন্ত্রাসী ভাড়া করে সাবেক শশুরবাড়ি ভাঙচুর, শশুর শাশুড়ি জখম, মাহিদিয়ায় আতঙ্ক মৎস্যজীবীদের হামলা-বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক

নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি—

Muntu Rahman / ২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মু. অলি উল্যা ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালী সংবাদদাতা, ০৭ জুন (রবিবার), নোয়াখালী জেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, কিশোর গ্যাংয়ের উৎপাত, ডাকাতি ও তীব্র বিদ্যুৎ সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা। এসব সমস্যা সমাধানে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের নিকট অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রবিবার সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের এক সভায় এই দাবি জানানো হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ.কে.এম. শামসুদ্দিন।

সভায় উল্লেখ করা হয়, সম্প্রতি নোয়াখালী সদর উপজেলার বিএনপির একটি মিছিলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এর আগেও নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে মিছিল করা হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিরোধ-তৎপরতা দেখা যায়নি বলে সভায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। উক্ত হামলায় ১২ জন আহত হয় এবং ৬ টি মোটর সাইকেল ভাঙচুর ও লুট হয়। সভার পক্ষ থেকে আহতদের প্রতি সমবেদনা প্রকাশ ও সুচিকিৎসা দাবী করা হয়।

জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সভায় বলা হয়, পবিত্র ঈদের পরপরই জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের নৃশংসতায় ৩ জন নিহত হয়েছে। বর্তমানে বিভিন্ন পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও দৌরাত্ম্য চরম আকারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। এছাড়া শহরের ফকিরপুর ও লক্ষিণারায়ণপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর দশাকেই ফুটিয়ে তোলে।

বিদ্যুৎ খাতের তীব্র সংকটের কথা উল্লেখ করে জামায়াত নেতারা বলেন, বর্তমানে নোয়াখালী জেলা শহরে যে পরিমাণ বিদ্যুৎ থাকে, তার তুলনায় গ্রামাঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ও করুণ। গ্রামীণ এলাকাগুলোতে দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যা জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসাবাণিজ্যকে অচল করে দিয়েছে।

সভায় জেলায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো চরম অর্থকষ্টে দিনাতিপাত করছে বলে সভায় উল্লেখ করা হয়।

সবশেষে, নোয়াখালী জেলা কর্মপরিষদের পক্ষ থেকে জেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এবং জনদুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD