• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

বি-আর পাওয়ারজেন লিমিটেডের প্রধান প্রকৌশলী হলেন মোঃ রোকনুজ্জামান

Montu Rahman / ৮০৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

ডেক্স নিউজঃ

রাষ্টায়ত্ব বিদ্যূৎ উৎপাদন কোম্পানি বি-আর পাওয়ারজেন লিমিটেডের তত্বাবধায়ক প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী( পিএন্ডডি) হিসেবে পদোন্নতি পেলেন মোঃ রোকনুজ্জামান। সোমবার (২৯ এপ্রিল) কোম্পানির সহ- মহাব্যবস্থাপক মোঃ ওয়াহিদুর রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই পদায়ন করা হয়েছে।

জানাগেছে, ২০১৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ১ম স্থান  (ইলেক্ট্রিক্যাল) অর্জন করে নির্বাহী প্রকৌশলী হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রাখায় ২০১৮ সালে  তত্বাবধায়ক প্রকৌশলী  হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন।

প্রকৌশলী রোকনুজ্জামান ১৯৯৪ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে তড়িৎ প্রকৌশলে বিএসসি অনার্স (১ম শ্রেনিতে ১ম) ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে মানবসম্পদ বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিদ্যুৎ খাতে কর্মরত প্রকৌশলীদের মধ্যে তিনিই ২০১৯ সালে এমএসসি( নিউক্লিয়ার) বিষয়ে ১ম শ্রেণিতে ১ম অর্জন করেন। ২০১৬ সালে প্রকৌশলীদের মর্যাদাপূর্ণ পিএন্ডডি ডিগ্রি অর্জন করেন।

২০২১ সাল থেকে কমন্থওয়েল শিক্ষাবৃত্তির আওতায় পরমাণু শক্তি ও জ্বালানী প্রযুক্তি বিষয়ে লন্ডনে পিএইচডি গবেষণা করছেন।
লাইব্রেরি অব অক্সফোর্ড,ট্রিনিটি কলেজ অব ডাবলিনসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার লেখা ১০ টি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকৌশলী মোঃ রোকনুজ্জামানের পক্ষ থেকে সর্বস্তরের সকলের কাছে দোয়া কামনা করেন তার মামাতো ভাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ সাকীল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD