• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারী আটক করে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: শীর্ষে যবিপ্রবি

Muntu Rahman / ১৫৮ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকাভুক্ত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  ৯ জন শিক্ষক। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যা সর্বোচ্চ। এছাড়া দেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯ম স্থানে রয়েছে যবিপ্রবি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি ২৩ জন শিক্ষক এ তালিকায় স্থান করে নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের ২০ সেপ্টেম্বর যৌথভাবে এ তালিকা প্রকাশ করে। স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র, ১৭৬টি উপক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুই ক্যাটাগরিতে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ তালিকায় পুরো পেশাগত জীবনের উপর মূল্যায়িত (ক্যারিয়ার লং ক্যাটাগরি) চারজন শিক্ষক। তারা হলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মশিয়ার রহমান।
বিগত একবছরের গবেষণা কর্মের মূল্যায়নে (সিঙ্গেল ইয়ার ক্যাটাগরি) তালিকাভুক্ত যবিপ্রবির শিক্ষকরা হলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি., একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বিপ্লব হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ হাফিজ উদ্দিন, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা এবং মোঃ রাইসুল ইসলাম।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, শিক্ষকদের আনুপাতিক হারে হিসেব করলে যবিপ্রবির প্রায় ৩৭ জন শিক্ষক থেকে একজন এ তালিকায় জায়গা পেয়েছেন যেখানে ঢাবি থেকে পেয়েছেন প্রায় ৮৭ জনে একজন। ২য় অবস্থানে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭১ জন শিক্ষকের মধ্যে একজন এ তালিকায় স্থান পেয়েছেন। যবিপ্রবি থেকে ৯ জন বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় স্থান করে নেওয়াকে বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞজন।
টানা ৬ বছর স্থান পাওয়া যবিপ্রবির ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার ইমরান খান বলেন, পরপর টানা ৬ বছর বিশ্বের শীর্ষ ২% গবেষকের তালিকায় স্থান করে নিতে পারা নিঃসন্দেহে খুশির বিষয়। আমিও এর ব্যতিক্রম নই। আমার এই সাফল্যের পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যাদের অবদান আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ তথা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কে। গত ৫ বছর এই তালিকায় যবিপ্রবি হতে আমিসহ মাত্র ৩ জন ছিল। এখন সেই সংখ্যা বেড়েছে দেখে ভাল লাগছে। আশা করি আগামী বছর যবিপ্রবি হতে আরও অনেকে এই তালিকায় যুক্ত হবেন। গবেষণা ও প্রবন্ধ প্রকাশনা  কে আরও  কিভাবে তরান্বিত করা যায় এই বিষয়ে যবিপ্রবি প্রশাসন বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে পাইওনিয়ার হবে বলে আমি বিশ্বাস করি।
এবিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আমাদের ৯ জন শিক্ষক স্থান পাওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এটি যবিপ্রবির গবেষণা সক্ষমতার একটি বড় স্বীকৃতি। এই অর্জন বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যাবে। গবেষণাকে আরও উৎসাহিত করতে আমরা ভবিষ্যতেও প্রয়োজনীয় সকল সহায়তা অব্যাহত রাখবো। আমি সংশ্লিষ্ট সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
উল্লেখ্য যে, এলসেভিয়ার প্রতিবছর প্রায় ২০০০ এর উপরে জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২,৫০,০০০ এর বেশি এবং এর আর্কাইভে ৭০ লক্ষের অধিক প্রকাশনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD