• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদক বিরোধী অভিযান ইয়াবা গাঁজা মদ,ইস্কাপ সহ ৯০ জন গ্রেফতার মহিপুুরে কারিতাসের আয়োজনে কেঁচোসার (ভার্মিকম্পোস্ট) উৎপাদন, বাজারজাতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাঁশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিজয়নগরে ৪০ চল্লিশ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার নওগাঁ ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারী গ্রেফতার চায়না দুয়ারী’ রিং জালের ছড়াছড়ি, অস্তিত্ব সংকটে দেশীয় মাছ,অবশেষে অভিযান পরিচালনা করে জাল পুড়িয়ে ধ্বংস কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ হত্যা ও দস্যুতা পিস্তল সহ চার মামলার আসামি গ্রেফতার

বাঁশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Muntu Rahman / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে মাদক পাচার, বিক্রয় ও সেবন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল মাদক বিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সবাই মিলে শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাঁশখালী থানার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ,সদস্য সচিব রাসেল চৌধুরী।

সমাবেশে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, “বাঁশখালীকে সম্পূর্ণ মাদকযুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিগত মাসগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আঅনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে নিয়ে এক বিশেষ শপথ বাক্যমাদের পুলিশি নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তবে শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয় এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।

এলাকাবাসী পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদক কারবারিদের দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD