• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২

Muntu Rahman / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার আটক ২
সোমবার (১৭ আগস্ট ২০২৬) খ্রি. তারিখে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মাদকের একটি বড় চ চালান বহনকারী একটি সাদা রঙের প্রাডো গাড়িকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে অনুসরণ করে কোতোয়ালী থানাধীন জাগুরঝুলি এলাকার কৃষ্ণনগর এলাকায় আটক করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে এর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

এ সময় গাড়িতে থাকা দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায়। তারা গতকাল কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাতে চট্টগ্রামে পৌঁছে সেখানে অবস্থান করার পর আজ সকালে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুমিল্লা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্যের চোরাচালান, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখাসহ মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।

মাদককে না বলুন।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD