• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান

Muntu Rahman / ২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আছানুল হক

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা। তাই এই উপজেলাটি ভৌগোলিক কারণে অপরাধ প্রবণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় আসার পর পর দৌলতপুর উপজেলার বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের লাগাম টেনে ধরার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সমাজসেবক খসরু নোমান। দৌলতপুরের প্রায় ৮ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে একটি ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স আছে। বাংলাদেশ স্বাধীনের পর এই স্বাস্থ্য কমপ্লিটটিতে অদ্যবধি বিভিন্ন সময় দালালদের দৌরাত্ম দেখা গেছে। ইতিমধ্যে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে আসিফ রেজা শিশিরের দিক নির্দেশনায় ও খসরু নোমানের সাহসী ভূমিকায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি দালালমুক্ত হয়েছে।

খসরু নোমানের সম্প্রতি একটি ফেসবুক পোস্টে অপরাধীদের বুকে কাপন ধরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের মাঝে প্রশংসায় ভাসছে খসরু নোমান। ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো,
দৌলতপুর বাজারে গার্লস স্কুল ও গার্লস কলেজ মোড়ে মাস্টার পাড়ায় ঢুকতে চায়ের দোকানে ৯ম/১০ ক্লাসের ছাত্ররা ও কলেজের ছাত্ররা বাবা মায়ের বোখে যাওয়া উশৃংখল পোলাপান চায়ের দোকানে ও দোকানের বাইরে মেয়েদের উৎপাত করে ইভটিজিং করে যার ভিডিও ও ছবি ধারণ করে আমার WhatsApp এ পাঠায়।এলাকার সচেতন জনসাধারণ এইসব বোখে যাওয়া পোলাপান কে কিছু বলতে গেলে উল্টা উনাদের উপরে চড়াও হয় ভয়ে তখন আর কিছু বলতে পারে না।এইসব বেয়াদব পোলাপান এর বাবা মা কে বলতে গেলে তারা রীতিমতো বলতে যাওয়া‌ মানুষ গুলো কে তাদের উল্টা বুঝিয়ে দেয় তাদের ছেলেরা দুধে ধোয়া তুলসী পাতা।এলাকার অভিভাবকরা আমার কাছে অভিযোগ করলে আমি থানায় অভিযোগ করতে বলি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা শামীম মোল্লা ও শিশির মোল্লা কে বলতে বলি।উনারা অভিযোগ করেছে কিনা আমি জানিনা।কিন্তু আমি শিশির মোল্লা কে অবহিত করেছি শিশির মোল্লা আমাকে চায়ের দোকান বন্ধ করে দিতে বলে গার্লস স্কুলের প্রধান শিক্ষক ও গার্লস কলেজের প্রিন্সিপাল ও সহকারী শিক্ষকদের সাথে কথা বলতে বলে।গার্লস স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় গেটে সিকিউরিটি গার্ড টাকা খেয়ে মেয়েদের বাইরে যাওয়ার সুযোগ করে দেয় আর আমার নিজের উপস্থিতিতে স্কুলের সিকিউরিটি গার্ড কে না পেয়ে ফোন করলে বলে সে কাঞ্চনপুরে ধান কাটতে গেছে তার বৌ ল্যাব সহকারী গেটে দারোয়ান এর দায়িত্ব পালন করছে আধা ঘন্টা পরে গার্ড আসে।প্রধান শিক্ষক কে না বলে সে তার ইচ্ছা মত ডিউটি করে এবং মেয়েদের কাছে থেকে ২০/৩০ টাকা নিয়ে উশৃংখল মেয়েদের বাইরে যাওয়ার সুযোগ করে দেয়।পরে এএসআই হান্নান কে থানা থেকে ডেকে এনে সামনের চায়ের দোকান সহ অন্যান্য দোকানদারদের সতর্ক করে দেওয়া হয়।উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে ইভটিজিং ও উৎপাত করা বেয়াদব পোলাপান গুলোর বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।আমি নিজেই উপজেলা শিক্ষা অফিসার কে গার্লস স্কুলের সার্বিক পরিস্থিতি তদন্ত করতে বলেছি।তদন্ত শেষে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে তদন্ত করা রিপোর্ট জমা দিতে বলেছি।

দৌলতপুর গার্লস কলেজের প্রিন্সিপাল স্যার দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল মামার সাথে কলেজের সামনে দেখা হলে মামা রীতিমতো সে নিজেও উপস্থিত থেকে চায়ের দোকানদারদের সতর্ক করে দেয় এবং যেসব পোলাপান স্কুল ফাঁকি দিয়ে ৪/৫;আড্ডা দিচ্ছিল তাদের বকাঝকা করে ও সতর্ক করে দেয়।

মানবতার কল্যাণে মানবসেবা করার মানসিকতা তৈরি করতে হবে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জানাব তারেক রহমানের উন্মাদনায় নতুন বাংলাদেশ গড়ার জন্য আমি একান্ত বদ্ধপরিকর।

অন্যায় যেখানে আমি খসরু মোল্লা সেখানে।অন্যায় এর সাথে কখনো আপোষ করিনি মরার আগের দিন পর্যন্ত কোন আপোষ করব না।ইনশাআল্লাহ।আমার সাথে অন্যায় এর প্রতিবাদ করার জন্য সবসময় পাশে থাকে শিশির মোল্লা ও আমার একমাত্র নাতি জেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক শুভ ও দৌলতপুর উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক ছাত্রদল প্রজন্মদল ও স্থানীয় সচেতন জনগণ।

দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়নের ১২৬ টি ওয়ার্ডের ২২৬ টি গ্রামের সকল জনসাধারণ কে বলছি অন্যায় দেখলেই প্রতিহত করবেন।আপনি যদি একা থাকেন দেখবেন আরো অনেকেই আপনার পাশে চলে আসবে।

আর যদি কেউ মনে করেন একা অন্যায় এর প্রতিবাদ করতে পারছেন না বাধা প্রাপ্ত হচ্ছেন দরকার হলে রীতিমতো শিশির মোল্লা কে বলবেন বা আমাকে ডাকবেন।আমাকে আপনাদের ডাকতে বা বলতে যেটুকু সময় লাগবে আমার পৌঁছায়তে ততটুকু সময় লাগবে না অতিসত্বর অন্যায় কে নির্মূল করতে চলে যাবো।ইনশাআল্লাহ।

দৌলতপুর সচেতন মানুষেরা চায় খসরু নোমানের এই ধরনের ভূমিকা চলমান থাকলে দৌলতপুরের অনেক অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD