বাঁশখালী কওমী মাদ্রাসা সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সভা আজ বৃহস্পতিবার সকালে বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মাওলানা ফিরোজ আহমদ মছরুর সাহেবের সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী সেক্রেটারী চাম্বল বড় মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল সাহেবের পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক ও সংস্থার নির্বাহী সভাপতি মাওলানা এজাজ আহমদ, জামেয়া মিল্লিয়া আজিজিয়ার সাবেক পরিচালক ও সংস্থার সহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, কনজুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, আল ফারুক মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ইবরাহিম সাঈদ কাসেমী, মনকিচর এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ আনিস বিন আবু বকর, মাওলানা আবুল বশর, চাম্বল মাদরাসার মাওলানা ছালেকুজ্জামান, মাওলানা মোজাম্মিলুল হক প্রমুখ।
এসময় কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি কৃতি শিক্ষক হিসেবে জামেয়া নুরিয়ার জামাতে নাহুমের জিম্মাদার শিক্ষককেও সম্মাননা ক্রেষ্ট প্রদার করা হয়।
Devoloped By WOOHOSTBD