• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের উচ্ছেদ অভিযান, জায়গার দখল ফিরে পেলো মালিক পক্ষ

Montu Rahman / ২০৪ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের রায় বাস্তবায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী জায়গার মালিক পক্ষকে দখল বুঝিয়ে দিলেন প্রশাসন, সফল অভিযান পরিচালনা করে মালিক পক্ষকে জায়গার দখল বুঝিয়ে দেয়াতে প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদপুর বাজারের সামান্য উত্তর পাশে খাদ্যগোদাম সংলগ্ন শফিকের গ্যারেজ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকার্য শুরু করার পূর্বে নিয়মানুযায়ী ঢোল পিটিয়ে বাদি-বিবাদীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণকে উচ্ছেদকার্য অভিযান ও জায়গার মালিকানা সংক্রান্তে অবহিত করা হয়।

জানা গেছে, চাঁদপুরের মোঃ তাজ উদ্দিনের পৈতৃক প্রাপ্ত সম্পত্তি স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছিল,যার প্রেক্ষিতে ভুক্তভোগী তাজ উদ্দিন বাদী হয়ে ২০০৯ সালে আদালতে মামলা দায়ের করেন, উক্ত মামলা ২০২২ সালে আদালতের বিচারক বাদীর পক্ষে রায় দিলেও প্রতিপক্ষের লোকজন আওয়ামী প্রভাব খাটিয়ে জায়গাটি অবৈধ ভাবে দখল করে রাখে। পরবর্তীতে বাদী তাজ উদ্দিন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত বাঁশখালী, চট্টগ্রামে অপরজারী মামলা নং- ০২/২০২৪ ইং- দায়ের করেন, বিজ্ঞ আদালতের দেয়া উক্ত মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদকার্য শুরু করেন এবং দুপুর ১টা ২০ মিনিটে শান্তিপূর্ণ পরিবেশে এই উচ্ছেদকার্য সমাপ্ত করা হয়। একই সময়ে তপসীলোক্ত ৩.৫০ শতাংশ জমি মামলার বাদী অর্থাৎ জায়গার প্রকৃত মালিক তাজ উদ্দিনকে দখল প্রদান করা হয়। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ ও বাঁশখালী থানা পুলিশের একটি যৌথ টিম। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো।

এদিকে আদালতের রায়ের বাস্তবায়নে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিবেশে প্রশাসনের সফল উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে তফসীলোক্ত জমি দখল ফিরে পেয়ে কৃতজ্ঞতা করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে জমি মালিক পরিবার ও এলাকার শান্তিকামী মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD