• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

বন্যায় মানবিক সহায়তায় অবদানের জন্য দুইজন ইটালী প্রবাসী ও এক ব্যবসায়ীকে সুনামগঞ্জে সংবর্ধনা প্রদান

Muntu Rahman / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

গত কোভিড-১৯ ও সুনামগঞ্জে ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ইটালী প্রবাসী জয়নাল আবেদীন রুবেল,গাজীপুরের ইটালী প্রবাসী আবু ইয়াসিন ও গোপালগঞ্জের সন্তান ও ঢাকার বিশিষ্ঠ ব্যবসায়ী শিহাবুর রহমান মানিক কর্তৃক বন্যার্ত হাজারো মানুষের পাশে দাড়িঁয়ে তাদের ত্রান ও অর্থনৈতিক মানবিক সহায়তা প্রদান করায় এই তিনজন গুনী ব্যাক্তিকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে শহরের পৌর বিপণীস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মানবিক প্রবাসীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি একে মিলন আহমদের সভাপতিত্বে ও জাতীয় দৈনিক আমার বার্তার প্রতিনিধি মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,জেলা ঐক্য ন্যাপের আহবায়ক ভূপেন্দ্র সমাজপতি,আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী জালাল উদ্দিন জাহান,অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মোঃ আবু হানিফ,মানব জমিনের জেলা প্রতিনিধি মোঃ মোশাহিদ মিয়া,দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল,গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান,দৈনিক বর্তমানের প্রতিনিধি মাফুজুর রহমান সজীব,তুষার আহমদ টিপু,রহিম রানা,আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী লাখো কোটি প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে সরকারের রেমিট্র্যান্স বৃদ্ধির ফলেই দেশে অর্থনীতির চাকাঁকে সচল রেখেছেন । গত কোভিড ১৯ ও ২০২২ সালে সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যার সময় এই তিন সংবর্ধিত অতিথিরা ইটালী প্রবাসী ও ব্যবসায়ী হওয়ার সুবাদে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সুনামগঞ্জ জেলায় প্রাকৃতিক র্দূযোগ বন্যার ভয়াবহতা দেখে সুনামগঞ্জের হাজারো মানুষের পাশে দাড়িঁয়ে তাদের প্রতি মানবিক সহায়তার হাত প্রসারিত করে চাল,ডাল,তৈল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন। এই মানবিক সহায়তার কারণে সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্যোগে এই মহতি কাজের জন্য তিনজন মানবিক গুনী ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এভাবে আগামীতে যেকোন প্রাকৃতিক র্দূযোগে দেশে বিদেশে অবস্থানকারী সকল বাংলাদেশী ভাইবোনেরা সুনামগঞ্জবাসীর পাশে দাঁিড়য়ে তাদের মানবিক সহায়তার হাতকে আরো প্রসারিত করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।  পরে তিনজন মানবিক মানুষকে সম্মানা ক্রেষ্টা প্রদান করেন উপস্থিত সাংবাদিকরা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD