• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

বটিয়াঘাটায় পকেট কমিটি করার প্রতিবাদে ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Montu Rahman / ২৬৮ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির পকেট কমিটির বিরুদ্ধে ১৫/৭/২৫ইং তারিখ মঙ্গলবার বেলা ১২টার সময় বটিয়াঘাটা প্রেসক্লাবে ১নং জলমা ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৯নং ওয়ার্ডের সভাপতি বাবুল খা। তিনি বলেন,১নং জলমা ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডের যে পুর্নাঙ্গ কমিটি জলমা ইউনিয়ন বিএনপি প্রকাশ করেন তা তাদের ইচ্ছে মত করা। তিনি বলেন,স্বৈরাচার হাসিনার পতনের পর আমাদের আশা ছিল,আমরা সুশৃংখল ভাবে রাজনীতি করব। কিন্তু না, একটি মহল তা করতে দেবে না।
গতকাল বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহুল মোমেন লিটনের একটি ফেসবুক পেজ থেকে লিখিত ৭ ও ৯নং ওয়ার্ড বিএনপির পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করেছেন। যা ৭ ও ৯ নং ওয়ার্ড বিএনপি অবগত না।
আমরা জলমা ইউনিয়ন বিএনপির কাছে একটি খসড়া কমিটি করে দিয়েছিলাম।কিন্তু সে কমিটিতে থাকা দুঃসময়ে রাজপথের নেতা কর্মীদের বাদ দিয়ে রুহুল মোমেন লিটন ও আসাবুর হাওলাদার তাদের মতো করে চাঁদাবাজ,লুটপাট কারী,ভুমি দস্যু, আওয়ামীলীগ দোসরদের অন্তরভুক্ত করে কমিটি প্রকাশ করেছে।বাদ পড়েছে বিগত ২বার কমিটিতে থাকা ত্যাগী নেতা কর্মীরা।১নং জলমা ইউনিয়ন বিএনপির মূল কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে আমরা অনেকের চেহারা রাজ পথে কোন দিন দেখিনাই।আমাদের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে যে পকেট কমিটি করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।তিনি আরো বলেন, থানা,জেলা সহ বিএনপির উর্ধতন নেতৃবৃন্দ যাতে এইসব অযোগ্য,লোভি লুট কারি,আওয়ামীলীগ দোসররা পদে আসতে না পারে এবং নতুন কমিটিতে ত্যাগী নেতা কর্মীরা যায়গা পায় তার ব্যাবস্থ নেয়ার জন্য অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD