• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

বটিয়াঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন

Muntu Rahman / ৪০৮ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বটিয়াঘাটা প্রতিনিধি, খুলনা।

বটিয়াঘাটা (খুলনা), ১৮ আগস্ট:
বটিয়াঘাটায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল ১৮ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে এ সপ্তাহব্যাপী কর্মসূচি।

স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য অফিসার এস এম আমীর আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হিরামন মন্ডল সাগর, সাংবাদিক পরাগ রায়, বিএনপি নেতা মোঃ সামছুল হক, সুদীপ্ত মল্লিক, মামুন শেখ, হেদায়েত মলঙ্গী, লিটন মন্ডল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি ও জেলেরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে হলে সচেতনতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মৎস্যখাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সপ্তাহব্যাপী এ আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের প্রশিক্ষণ, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD