• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

বগুড়া-৫ ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মীর মাহমুদুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

Muntu Rahman / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমাম চুন্নু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ইমরান কামাল খান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, অর্থ সম্পাদক এরশাদ আলীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর-ধুনটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এছাড়াও ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শেরপুর-ধুনটবাসীর নিকট হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD