ভেড়ামার প্রতিনিধি-
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার বামনপাড়া, আজিজ বিড়ি মোড়-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফিরোজ ইলেকট্রনিক্স’-এর শুভ উদ্বোধন। মানসম্মত ইলেকট্রনিক পণ্য ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল নতুন এই প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী আয়োজনে দোকানের প্রোপাইটর মোঃ ফিরোজ খাঁন উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি বলেন,
“গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সেরা মানের পণ্য ও সেবার মাধ্যমে এ এলাকার মানুষের চাহিদা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
• মোঃ নান্টু হোসেন, ভিশন ডিস্ট্রিবিউটর ডিলার
• মোঃ জহুরুল ইসলাম, ম্যানেজার, ইউসিবি ব্যাংক
• মোঃ জাকির হোসেন মিথুন, কোষাধ্যক্ষ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব
অতিথিরা প্রতিষ্ঠানটির অগ্রগতি কামনা করে বলেন, স্থানীয় মানুষের চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগটি একটি সময়োচিত পদক্ষেপ। বিশেষ করে এলাকার টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, ওভেন, রাইচকুকার, চার্জার, লাইট সহ যাবতীয় ইলেকট্রনিক্সপণ্য ক্রেতাদের জন্য এটি হবে নির্ভরতার নতুন ঠিকানা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সকলে প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও গ্রাহকসেবায় ধারাবাহিকতার জন্য প্রার্থনা করেন।
ফিরোজ ইলেকট্রনিক্স-এর যাত্রা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেন যে, এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এলাকার অর্থনৈতিক কার্যক্রম ও প্রযুক্তি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Devoloped By WOOHOSTBD