• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

ফরিদপুরে সংসদ সদস্য

Montu Rahman / ৩৪০ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

ফরিদপুরে সংসদ সদস্য

সুলতানা আক্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর ৩ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের নির্বাচন পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ,ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক খন্দকার নাজমুল হাসান ‌ লেভী,কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন,
কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মোল্লা, কৃষনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াস মোল্লা। এ সময়ে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য একে আজাদ বলেন শতপ্রতিকূলতা উপেক্ষা করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনের পূর্বে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরনে সব সময় চেষ্টা করবো। সদর উপজেলা হতে সন্ত্রাস দূনীতি,ও মাদক মুক্ত করা হবে আমার প্রথম কাজ।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD