• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

পোরশা সরকারি কলেজে নেই ইংরেজি শিক্ষক, ফেল করেছে ৬৬ জন শিক্ষার্থী

Montu Rahman / ১৭০ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা সরকারি কলেজে ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস ও পাঠদান না হওয়ায় এবারের পরীক্ষায় কলেজের ৬৬ জন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে ফেল করেছে।

জানা গেছে, কলেজটিতে গত দূই বছর  ধরে ইংরেজি বিষয়ের কোনো স্থায়ী শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীরা পুরো শিক্ষাবর্ষে নিয়মিত ইংরেজি ক্লাস পায়নি। বিকল্প হিসেবে অন্য বিভাগের শিক্ষকরা মাঝে মাঝে ক্লাস নিলেও তা যথেষ্ট ছিল না। এর ফলে শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে দুর্বল হয়ে পড়ে এবং পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়।

পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসাইন  বলেন, “ইংরেজি শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে। বিষয়টি আমরা শিক্ষা অধিদপ্তরে জানিয়েছি, দ্রুত শিক্ষক নিয়োগ যেন দেওয়া হয় তার জন্য অনুরোধ করা হয়েছে।

অভিভাবকরা জানান, ইংরেজি একটি বাধ্যতামূলক বিষয় হওয়ায় শিক্ষক না থাকা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় বাধা। তারা দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।

ফলাফল প্রকাশের পর কলেজজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। স্থানীয় শিক্ষানুরাগীরাও এ পরিস্থিতিতে গভীর  উদ্বেগ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD