• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

পূজা মন্ডপ পরিদর্শনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড.গোলাম কিবরিয়া

Zakir Hossain Mithun / ৪৯৯ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

পূজা মন্ডপ পরিদর্শনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড.গোলাম কিবরিয়া

নিজস্ব প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সকল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।

শনিবার (২১ অক্টোবর) দুপুর হতে রাত পর্যন্ত উপজেলার ৩৩ টি শারদীয় দুর্গাপূজার মণ্ডপে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করেন।

এসময় তিনি বলেন,গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে ধর্মীয় উৎসব সহ সকল উৎসব পালন করে আসছে। শুধু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই এটি সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছেন, যা অতীতের কোনো সরকার পারেনি।তাই এদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ‘এ আসনে আমাকে মনোনয়ন দিলে আপনাদের দোয়া, আশীর্বাদ ও সমর্থনে বিপুল ভোটে জয়ী হয়ে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় উনার সফরসঙ্গী ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান,ধর্মপাশা ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. মুশফিকুল হক চৌধুরী সোহাগ,ধর্মপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি মো.আব্দুল মতিন চৌধুরী,ধর্মপাশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের সদস্য মো. লুৎফুর রহমান, ধর্মপাশা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. এনামুল হক জুহা, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.আলিনুর ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ মনসুর আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD