• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত কটিয়াদীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ,পৌর বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন জুয়া খেলে ধ্বংসের মুখে যুবসমাজ নিঃস্ব হচ্ছে নানা পরিবার কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া।

পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের দায়ের কোপে আহত বোন

Zakir Hossain Mithun / ৩২৪ Time View
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের দায়ের কোপে আহত বোন

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাইয়ের দায়ের কোপে হনুফা আক্তার(২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।তিনি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে।ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ভাই মোস্তফা(৩৫)কে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

শুক্রবার (২৭) অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোলাগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়,আর্থিক বিষয়কে কেন্দ্র করে দুই ভাই বোনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই রেগে গিয়ে বোনের উপর ‘দা’দিয়ে কোপ দেয়।সেই কোপ গিয়ে পরে বোনের গলায়।স্থানীয় লোকজদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় হনুফা আক্তারকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য মো.আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় হনুফা আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেইসাথে স্থানীয়দের সহযোগিতায় আহতের বড় ভাই মোস্তফাকে আটক করে মধ্যনগর থানা পুলিশের কাছে সোপর্দ করি।

মধ্যনগর থানার উপপরিদর্শক মো.শামীম আল মামুন জানান,ঘটনার পরপরই ঘটনার হোতা মোস্তফাকে আটক করেছি।অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD