• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

পাবনার তিন উপজেলায় খোকন, বাবু, ওহাব বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

Montu Rahman / ৩০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা জেলা প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদে সোহেল রানা খোকন, বেড়া উপজেলা পরিষদে রেজাউল হক বাবু এবং সুজানগর উপজেলা পরিষদে আব্দুল ওহাব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার‌ (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন (কাপ-পিরিচ) ৩৮ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল (আনারস) পেয়েছেন ৩৪ হাজার ৭১২ ভোট। আর বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার পেয়েছেন ১৪ হাজার ১৭৪ ভোট।

বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু (হেলিকপ্টার) ২৯ হাজার ৬৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন (ঘোড়া) পেয়েছেন ২৩ হাজার ৭৬৬ ভোট। এই উপজেলার আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজার হোসেন পেয়েছেন ১৯ হাজার ৬২২ ভোট।

এছাড়া আলোচিত সমালোচিত পাবনার সুজানগর‌ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব (মোটরসাইকেল) ৬২ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন (আনারস) পেয়েছেন ৫৮ হাজার ৪৪২ ভোট।

এর আগে বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত। এই তিন উপজেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। ভোটার উপস্থিতি ছিল কম, তবে সুজানগর উপজেলায় ভোটার উপস্থিতি ছিল তুলনামুলক বেশি।

তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ১৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ১৪ জন‌ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। সুজানগর উপজেলায় মোট ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাঁথিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বেড়া উপজেলায় মোট ১৭ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সাঁথিয়া উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৯৩টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ – ১ লাখ ৬৪ হাজার ৮৫৬ জন আর মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪০৪ জন। তৃতীয় লিঙ্গ ১ জন। বেড়া উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৬৮টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৫২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৪১৮ জন। মহিলা ১ লাখ ১০ হাজার ৭ লাখ ৩৪ জন এবং সুজানগর উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৭২টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১১৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৫ জন‌ মহিলা ১ লাখ ১৮ হাজার ১১৩ জন। তৃতীয় লিঙ্গ ১ জন।

পাবনা জেলা প্রতিনিধি
০৯/০৫/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD