মাগুরা জেলার শালিখা থানার ৪ নং শতখালী ইউনিয়নের শতখালি গ্রামের দিলেডাঙ্গা পাড়ায় আজ সকাল ১১টার সময় পানিবন্দিও বানভাসীদের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী করা হয়। মা মাটির দেশ আমাদেরই বাংলাদেশ। গরিব দুঃখী ও অসহায় মানুষের একমাত্র আস্থাভাজন সকলের প্রিয় চেনা মুখ শতখালী ইউনিয়নের আগামী রত্নগর্ভ বিপদ-আপদের প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় সন্তান সকলের ভালোবাসার কান্ডারী কমাল মোল্ল্যা, জামাতের মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কামাল মোল্লা এর উদ্যোগে এই বানভাসি লোকদের টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করে সকলের মুখে হাসি ফুটিয়েছেন। এলাকাবাসী বলেছেন যেমন মানুষ আমরা চেয়েছিলাম তেমন মানুষ আমরা পেয়েছি।কামাল মোল্লা একজন ভালো মনের মানুষ উনার পাশে আমরা সবসময় আছি এবং সব সময় থাকবো। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শতখালী ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কামাল মোল্লা,শালিখা থানা জামায়াতে আমির মাওলানা আফসার উদ্দিন মোল্লা, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হুমায়ুন আহমেদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি আজগার আলী, শালিখা থানার জামাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিয়ার মোল্লা এবং আরো আরো গ্রামের অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
Devoloped By WOOHOSTBD