• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

Muntu Rahman / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ফারজানা ইয়াসমিন, নওগাঁ :

দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার নওগাঁ জেলায় কর্মকত গণমাধ্যম কর্মীদের নওগাঁ জেলা প্রেস ক্লাবে সহবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট আহ্বাযক কমিটিতে এটিএন বাংলা, এটিএন নিউজ ও দিনকালের নওগাঁ প্রতিনিধি এস এম রায়হান আলমকে আহ্বায়ক ও দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়।

ঘোষিত আহবায়ক কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাঃ ওয়ালিউল ইসলাম, দিনের আলোর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও বাসসের নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশন ও মানবকণ্ঠের নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন, বিজয় টিভি ও ভোরের পাতার নওগাঁ প্রতিনিধি এবং জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক তিন বারের নির্বাচিত অর্থ সম্পাদক, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক, বাংলা টিভির প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (নয়ন)।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক দিনের আলোর প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন সদস্যরা উপস্থিতিতে যৌথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনগুলো হলো, নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, নওগাঁ জেলা রিপোটার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD