• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

পরিবহন সংকটে সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের ভোগান্তি

Muntu Rahman / ৩৩০ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ খাত্তাব হোসেন, ক্যাম্পাস প্রতিনিধি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। প্রতিদিন বাস সংকটের কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কলেজে শেরপুর, ধুনট, নয়মাইল, দশমাইল, মাঝিড়া, বি ব্লকসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু তাদের জন্য কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রয়েছে মাত্র একটি বাস। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বাসে উঠতে গেলে মনে হয় মুক্তিযুদ্ধ করতে হচ্ছে।

আবু সিহাব বাধন নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুতা হাতে নিয়ে বাসে উঠতে হয়। জুতা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে।

নাইমুর রহমান নামে আরেকজন শিক্ষার্থী বলেন, “আরিয়া বাজারে দাঁড়ায় না বাস। অথচ ঠিকই ভাড়া নিয়ে নেওয়া হয়।”

শিক্ষার্থী মোঃ সুমন হোসেন বলেন, “এটা যুদ্ধ না, মহাযুদ্ধ করে বাসে উঠতে হয়।”

সাকিব আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, “একটা বাস দিয়ে ধুনট, শেরপুর, শাজাহানপুর উপজেলার সব শিক্ষার্থীর যাতায়াত করা সত্যিই দুঃখজনক।”

নিশাত মুনি নামে এক শিক্ষার্থী বলেন, “বাসে জায়গা না দিলে আমরা ক্লাস করব না। শেরপুর থেকে বাস ভর্তি হয়ে আসে, আমরা কেন বৈষম্যের শিকার হবো?”

প্রেতি নামে আরেক শিক্ষার্থী বলেন, “টাকা তো সবার কাছ থেকেই নেওয়া হয়, তাহলে বাসের সংখ্যা বাড়াতে সমস্যা কোথায়?”

শিক্ষার্থীরা দ্রুত বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানান এবং কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD