• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের পৃথক অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Muntu Rahman / ১৯৭ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের পৃথক অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। জিআর মামলায় একবছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজিব ঘোষ (৩৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি রাজিব ঘোষ (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানার লুটিয়া গ্রামের মৃত ঋষিকেশ ঘোষ এর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে অপরদিকে
লোহাগড়া থানা পুলিশের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জিআর মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রেমফুল শেখ (৫৮) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি রেমফুল শেখ (৫৮) নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন পোদ্দারপাড়া গ্রামের মৃত মালেক শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD