• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩ উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রীকে গণ আজাদী লীগের অভিনন্দন

Montu Rahman / ৩১২ Time View
Update : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভ করায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় নেতা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ প্রতিষ্ঠিত বাংলাদেশ গণ আজাদী লীগ।
৮ জানুয়ারি (সোমাবর) বিকেলে বাংলাদেশ গণ আজাদী লীগের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, নির্বাহী সভাপতি এস এম রাশিদুল আলম শুভ্র, মহাসচিব, আলহাজ্ব মোঃ আকবর হোসেন, অতিরিক্ত মহাসচিব সৈয়দ রাশীদ আদিব তর্কবাগীশ এক যুক্ত বিবৃতিতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের এই বর্ণাঢ্য বিজয় বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন। গত দেড় দশকে জননেত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বের ফলে উন্নয়ন-অগ্রগতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। আগামী মেয়াদে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতি আরো গতিশীল হবে এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত, আধুনিক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে বিবৃতিতে প্রত্যাশা করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠ, অবাধ, অংশগ্রহণমূলক ও সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সদিচছা থাকলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব, যা এই নির্বাচনে প্রমানিত। বিবৃতিতে নির্বাচনে সংশ্লিষ্টদের এবং নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই উল্লেখ করে আশা প্রকাশ করেন নতুন মন্ত্রিসভা যেন স্মার্ট মন্ত্রী সভা হয়। বিগত মেয়াদে যারা নিষ্প্রভ ও ব্যর্থ ছিলেন তাদেরকে বাদ দিয়ে সৎ, যেগ্য ও অভিজ্ঞদের নিয়ে আলোকিত মন্ত্রী সভা করার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD