• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ডিজেল, পেট্রল ও অকটেন বেশি দামে বিক্রি করার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি আব্দুল গফুর সাহেবের সাথে মতবিনিময় সভা এমপি আব্দুল গফুর সাহেবের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ দূর্নীতির প্রতিবাদে লিফলেট বিতরণ করেন সুনামগঞ্জ জেলা বিএনপি

Muntu Rahman / ২০০ Time View
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ  রিপোর্টার::

দেশ বাচাঁও,মানুষ বাচাঁও দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশঁচুম্বী হওয়ার প্রতিবাদে এবং ড্যামি নির্বাচনে বর্তমান অবৈধ সরকারকে স্বেচ্ছায় পদত্যাগের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিএনপি,কৃষকদল,যুবদল,ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।

তারা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে শহরের কামারখাল ব্রীজ এলাকায়,ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন জায়গাতে সাধারন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সভাপতি এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,নাদীর আহমদ,আফসার উদ্দিন,সেলিম উদ্দিন,আবুল কালাম আজাদ,মোঃ আনছার উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল জেলা কৃষকদলের আহবায়ক মো. আনিসুল হক,সদস্য সচিব আব্দুল ওয়াদুদ,বিএনপি নেতা রাকিবুল হাসান দিলু,যুক্তরাজ্যে বিএনপি নেতা আবুল হাসনাত কয়েছ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচান,তোফাজ্জল হোসেন,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তায়েফ মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন লাগামহীনভাবে বেড়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই মৌসুমে ও যেখানে চাল,ডাল তেল, কাঁচা মরিচ,পেয়াজসহ সবগুলো নিত্যপণ্যের দামে কোটি কোটি মানুষের নাগালের বাহিরে চলে যাওয়ায় আজ মানুষ নিঃস্ব ও ক্ষুধার্ত । এছাড়াও এই জালিম অবৈধ সরকার স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত গনতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে জনগনের ভোট ও ভাতের অধিকার হনন করে একটি ড্যামি নির্বাচনের মাধ্যকেরা হয়েছে রাজনীতি,সমাজ,সংস্কৃতি,প্রশাসন এবং বিচার বিভাগ ও শিক্ষা ক্ষেত্রে । সরকার আইন শৃংখলা বাহিনী এমনকি বিচার বিভাগকে যথেষ্ট বেআইনিভাবে ব্যবহার করে জনগনের ন্যায় সঙ্গত প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলনকে দমন করার জন্য অপচেস্টা চালানো হচ্ছে বলে অবিযোগ করেন তারা। অন্যায়ভাবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের নিকট দাবী জানান এবং গত ৭ই জানুয়ারীর এই ড্যামি একতরফা নির্বাচন বাতিল করে একটি র্নিদলীয় নিরপক্ষে তত্বাবধায়ক সরকারের জাতীয় নির্বাচন দিতে ও দাবী জানান। অন্যতায় আগামীতে সাধারন মানুষকে সাথে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারন করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD